দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

নিজস্ব প্রতিবেদন
ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক আচরণের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি হাইকমিশনের গেটে এসে কিছু সময় উচ্চস্বরে চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে ‘হিন্দুদের নিরাপত্তা’ এবং হাইকমিশনারকে ধরার মতো উসকানিমূলক কথা বলে। পরে তারা মূল ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়।
তিনি আরও জানান, কথাবার্তার ধরন থেকে এটি হুমকি হিসেবেও বিবেচিত হতে পারে, যদিও তারা কোনো ধরনের ভাঙচুর বা শারীরিক হামলা করেনি। ঘটনার পরপরই হাইকমিশনার জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইং জানায়, ঘটনাটি চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বাড়তি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










