সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদন
আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন করে এ বিষয়ে আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) মামলার গ্রেপ্তার ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় এক আসামির আইনজীবী অব্যাহতির আবেদনের ওপর শুনানির সুযোগ চেয়ে আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের আদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত ৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষ সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করে। তবে অব্যাহতির আবেদনের শুনানি না হওয়ায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত দুদিন পিছিয়ে যায়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










