শহীদ ওসমান হাদির জানাজা পড়ালেন তার বড় ভাই

নিজস্ব প্রতিবেদন
জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজা দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে আড়াইটায় নির্ধারণ করা হয়। জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ও বিপুল জনসমাগম।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










