ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’সহ কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি এক হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে পাঠানো এক খুদে বার্তায় ডিএমপি জানায়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় জানাজাস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ইউনিফর্ম ও সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডিএমপি সূত্র জানায়, বিভিন্ন ইউনিট একযোগে মাঠে রয়েছে এবং পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










