আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নিয়েছে।
এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কর্মকর্তার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনের পাশাপাশি মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে ডিবি কার্যালয়ে যাওয়া হয়। পরে ওই অভিযোগটি মামলায় রূপ দেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










