শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজস্থলীতে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদন
রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। ১৪ ডিসেম্বর রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সেলিনা আক্তার।
আলোচনা সভায় ইউএনও বলেন, স্বাধীনতার চূড়ান্ত মুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। এই বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক
© 2026 Daily Destiny. All rights reserved.










