ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিবেদন
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বোর্ডের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।
শুক্রবার রাতে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শরিফ ওসমান বিন হাদি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এই প্রত্যাশায় বোর্ড তাঁর পাশে রয়েছে এবং তাঁর জন্য প্রার্থনা করছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










