স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন—তবে কোন দল বা কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নির্ধারিত হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, তা সত্য নয় এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি। তিনি জানান, নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন, তবে এটি ঘোষণার বিষয় প্রধান উপদেষ্টার এখতিয়ার।

আসিফ আরও জানান, অন্য কোনো উপদেষ্টা পদত্যাগ করতে পারেন কি না—তা দুই-এক দিনের মধ্যেই পরিষ্কার হবে।