রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন এবং অভিযুক্ত আয়েশাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রায় ২০ বছর বয়সী এই গৃহকর্মী হত্যার পরই পালিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।

এরআগে সোমবার সকালে বাসা থেকে লায়লা ও নাফিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানান, দুজনকেই অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। নাফিসার গলায় গভীর ক্ষতচিহ্ন এবং লায়লার শরীরে বহু আঘাতের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত আয়েশা হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র ব্যবহার করে মা–মেয়েকে হত্যার পর সেখান থেকে পালিয়ে যায়।