সংসদ নির্বাচন ও গণভোট: চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়ল ১ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদন
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত; সাধারণত সময় থাকে সকাল ৮টা থেকে ৪টা।
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড ও প্রচারে বিটিভিকে অনুরোধ জানানো হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া হচ্ছে না। এর আগে বিএনপি ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের কর্মীদের নির্বাচন পরিচালনায় না রাখার দাবি জানায়।
সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










