খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের
Siam Islam|National
৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোতেও নিজ নিজ নিয়মে প্রার্থনার অনুরোধ জানায়—যার মধ্যে রয়েছে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
এর আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










