বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদন
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে তিনি স্বল্প সময় আলাপও করেন।
সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার প্রেক্ষিতে তাঁর রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
এদিকে রাষ্ট্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির হাসপাতালে ভর্তি থাকার কারণে পুরো এভারকেয়ার প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










