চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ছড়ানো নানা গুজব প্রত্যাখ্যান করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকরা যেসব ব্যবস্থা নিচ্ছেন খালেদা জিয়া তা সঠিকভাবে গ্রহণ করছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা চলছে।
তিনি জানান, তারেক রহমান সরাসরি চিকিৎসার অগ্রগতি তদারকি করছেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় পৌঁছাবেন—তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না। প্রয়োজন হলে সব ধরনের প্রস্তুতি আগেই রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে ডা. জাহিদ আশা প্রকাশ করেন, সবার দোয়া ও আল্লাহর রহমতে খালেদা জিয়া এবারও সুস্থ হয়ে উঠবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










