চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি জানান, চিকিৎসকরা যে ব্যবস্থা নিচ্ছেন খালেদা জিয়া তা সঠিকভাবে সাড়া দিচ্ছেন এবং এসব চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শেই চলছে।
ডা. জাহিদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় পৌঁছাবেন; তাদের মতামতের পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না। তিনি আরও জানান, প্রয়োজন হলে বিদেশে নেওয়ার প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে, তবে বোর্ডের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না।
আবেগাপ্লুত হয়ে তিনি আশা প্রকাশ করেন, সবার দোয়া ও সহযোগিতায় খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে উঠবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










