ইউনূস সরকারেই আস্থা ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী
Siam Islam|National
২ ডিসেম্বর ২০২৫, ১১:০০ AM

নিজস্ব প্রতিবেদন
মার্কিন গবেষণা সংস্থা আইআরআই-এর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য আস্থা রয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারী ৬৯ শতাংশ মানুষ মনে করেন—ড. ইউনূস সরকারের কার্যক্রম সন্তোষজনক।
জরিপে ৭০ শতাংশ উত্তরদাতা বর্তমান সরকারের কর্মকাণ্ডকে ইতিবাচক বলেছেন এবং উল্লেখ করেছেন যে তাঁর নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে এগোচ্ছে।
আইআরআই–এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও জানান, অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের প্রতি সাধারণ মানুষের আস্থা দৃঢ় রয়েছে।
এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ জানান, তাঁরা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদী।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










