ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে ক্ষমতায় না থাকলেও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটানোর পাশাপাশি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
তার ভাষায়, ৫ আগস্টের পর চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন মহল নির্বাচনকে প্রভাবিত করার জন্য গোপনে পরিকল্পনা করছে। জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতি অতীতে দুর্নীতি ও দুঃশাসনের কারণে বহুবার লাঞ্ছিত হয়েছে। অথচ পরিবর্তনের পরও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই বিপাকে পড়েছে। বিনিয়োগের পরিবেশও আরও অস্থির হয়ে উঠেছে।
ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, কেউ যদি ভুল পথে হাঁটার চেষ্টা করে, পরিস্থিতি আবারো ৫ আগস্টের মত গণআন্দোলনের দিকে যেতে পারে। তার দাবি, দেশের মানুষ চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও বৈষম্য আর মেনে নেবে না।

Office Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










