সচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, ফায়ার অ্যালার্মে আতঙ্ক
Siam Islam|National
৩০ নভেম্বর ২০২৫, ৪:৪২ PM

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের ১০ম তলায় হঠাৎ আগুন লাগায় ভবনজুড়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ভবন থেকে নেমে নিরাপদ স্থানে চলে আসেন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।
চাক্ষুসদর্শীরা জানান, প্রথমে অ্যালার্ম বেজে উঠলেও কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরে ১০ তলা দিক থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সবাই দ্রুত নিচে নামতে শুরু করেন।
ঘটনার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থাকা পুরো ভবনের লোকজন সাময়িকভাবে নিচে অবস্থান নেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেন যে ১০ম তলায় আগুন লাগে এবং তিনটি ইউনিট দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










