দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল
Siam Islam|National
৩০ নভেম্বর ২০২৫, ১:৫৫ PM

নিজস্ব প্রতিবেদন
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশের প্রয়োজনে সব সময় প্রস্তুত থেকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিমানবাহিনী। তিনি মনে করিয়ে দেন, সবার নিষ্ঠা ও পরিশ্রমই বাহিনীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।
রোববার (৩০ নভেম্বর) বিমানবাহিনী সদর দফতরে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পদক বিতরণ শেষে বিমানবাহিনী প্রধান জানান, নিজ দায়িত্বে আত্মতৃপ্তিই সবচেয়ে বড় স্বীকৃতি। যারা এবার পদক পাননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জানান, সামনে শান্তিকালীন পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এবার বিমানবাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা শান্তিকালীন পদকে ভূষিত হয়েছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










