খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন: রাশেদ খান
Siam Islam|National
২৯ নভেম্বর ২০২৫, ১১:৪২ AM

নিজস্ব প্রতিবেদন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে লিখেন—মহান আল্লাহর কাছে তার পূর্ণ আরোগ্য কামনা করছি।
তিনি আরও দাবি করেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ অমানবিক আচরণ ও নীতির কারণেই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা গুরুতর হয়েছে। রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, খালেদা জিয়া গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন, পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় এবং দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার ভাষ্য—খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










