খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন এনসিপির ৩ নেতা

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতা শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান। তারা চিকিৎসকদের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের দিন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
গত ২৩ নভেম্বর শারীরিক জটিলতা বাড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










