সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আশা সিইসির

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতির শেষ পর্যায়ে আছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সিইসি বলেন, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি রক্ষায় ইসি প্রস্তুত।
তিনি জানান, এ নির্বাচনের সঙ্গে অতিরিক্ত গণভোটও যুক্ত হওয়ায় সময় ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চারটি প্রশ্ন থাকলেও জনমত নেওয়া হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’—আইন অনুসারে প্রশ্নগুলো একত্রে বান্ডেল করা হয়েছে এবং আলাদা অপশন রাখা হয়নি, যা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
গণভোট বিষয়ে প্রচারণার দায়িত্ব এখন তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত বলে জানান সিইসি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










