হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন হস্তান্তর করেন এসপি

নিজস্ব প্রতিবেদন
রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। হারানো ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়েদিয়েছেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম।
এসপি কার্যালয়ের আইসিটি শাখা, হারিয়ে যাওয়া ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে উদ্ধারকৃত ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন। ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স), এ.টি.এম. মাইনুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
উদ্ধাকৃত ৬০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ১০ টি, ইনফিনিক্স ০২ টি, আইটেল ২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৬ টি , ওয়ালটন ১ টি, সেম্ফনি ০১ টি, মটোরোলা ০৩ টি, জিডিএল ০১ টি, নাথিং ০১ টি ও গুগল পিক্সেল ০১ টি।
ওই সময় এসপি বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি।
এসপিসহ পুলিশ সদস্যদের ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই তথ্য নিশ্চিত করেছেন শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










