বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
Siam Islam|National
২৬ নভেম্বর ২০২৫, ৫:১৪ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনেছে প্রসিকিউশন। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।
প্রসঙ্গত, গত শনিবার এক বেসরকারি টেলিভিশনের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ফজলুর রহমান ট্রাইব্যুনেল সম্পর্কে ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ মন্তব্য করেন, যা নিয়ে সমালোচনা তৈরি হয়।
এর আগে, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে গত ২৬ আগস্ট তাকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায়ও কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটি তাকে প্রাথমিক মনোনয়ন দেয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










