প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, রেহানা, টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদন
রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করে করা মামলার রায় ঘোষণা হবে ১ ডিসেম্বর।
মঙ্গলবার যুক্তিতর্ক শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। দুদকের আইনজীবী জানান, মামলার প্রধান আসামি শেখ রেহানা; তাঁর পাশাপাশি শেখ হাসিনা, টিউলিপ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ মামলার আসামি।
দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের দায়েরকৃত মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ চার্জশিট দাখিল করা হয় এবং ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারীও মামলায় অন্তর্ভুক্ত রয়েছেন।
বহুল আলোচিত এ মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










