দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন
Siam Islam|National
২৫ নভেম্বর ২০২৫, ৬:২৩ PM

নিজস্ব প্রতিবেদন
দুর্নীতি দমন কমিশনে (দুদক) কোনো ধরনের প্রভাব বা চাপ প্রয়োগের চেষ্টা হলে সংশ্লিষ্টদের নাম প্রকাশ্যে আনতে কমিশন বাধ্য হবে বলে সতর্ক করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য না এলেও কমিশন চেষ্টা করে যাচ্ছে যাতে নতুন করে কেউ অর্থ পাচার করতে না পারে।
সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










