ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
Siam Islam|National
২৪ নভেম্বর ২০২৫, ১:৩১ PM

নিজস্ব প্রতিবেদন
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকের সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিচারপতিদের জন্য ফুলকোর্ট সভা একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে বিচার বিভাগের সার্বিক নীতিমালা, কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










