শাহবাজ শরিফকে আমন্ত্রণ, খামেনির জানাজায় যোগ দেবেন পাক-প্রতিনিধিরা

ছবি: সংগৃহতি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন যে, পাকিস্তানের প্রতিনিধিদল ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে অংশ নেবে।
শুক্রবার ইসলামাবাদে জাতীয় পরিষদের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শরিফ জানান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাকে ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ইরান শুধু একটি বন্ধুপ্রতিম দেশই নয়, এটি আমাদের ভ্রাতৃপ্রতিম জাতি ও প্রতিবেশী। নিঃসন্দেহে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ৩ থেকে ৪ জুলাইয়ের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজা অনুষ্ঠানে অংশ নেবে।’
প্রয়াত ইসলামী বিপ্লবের নেতার প্রতি জনসাধারণের বিদায় ও শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা বা ইদগাহে অনুষ্ঠিত হবে।
এছাড়া ৬ জুলাই তেহরানে একটি জানাজা বা শোক-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরদিন, ৭ জুলাই, পবিত্র নগরী কোমে আরেকটি শোক-সমাবেশ ও যাত্রার আয়োজন করা হবে।
ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনিকে দাফন করা হবে মাশহাদ শহরে হযরত ইমাম রেজা (আ.)'র পবিত্র মাজারের পাশে।
সূত্র: হিন্দু
এজেএ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






