ইসরায়েল-লেবাননের নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ছবি- সংগৃহীত
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে নতুন দফার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াশিংটনের ঘোষণার আগে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্তে পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা জানায়। সাম্প্রতিক সংঘাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপে আসন্ন বৈঠকের প্রস্তুতি ও শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের মতে, ২৩ ও ২৫ জুনের বৈঠকগুলো দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ সুগম করতে পারে।
এর আগে এপ্রিল মাসে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছিলেন। তবে হিজবুল্লাহকে আলোচনায় অন্তর্ভুক্ত না করায় তেমন অগ্রগতি হয়নি।
এদিকে সীমান্ত পরিস্থিতি ও ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






