পরাজয় দিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

নিজস্ব প্রতিবেদন
ডব্লিউডব্লিউইর এক পে-পর-ভিউ ইভেন্টে গুন্থারের বিপক্ষে লড়াই দিয়ে পেশাদার রেসলিংকে বিদায় জানিয়েছেন জন সিনা। ক্যারিয়ারের শেষ ম্যাচে হেরে গেলেও দর্শকদের দাঁড়িয়ে করতালিতে আবেগঘন সংবর্ধনা পান এই কিংবদন্তি তারকা।
ডব্লিউডব্লিউই ইতিহাসের সবচেয়ে সফল রেসলারদের একজন সিনা ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য মাইলফলক। সর্বোচ্চ ১৭ বার ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি তার নামেই, যা তিনি এ বছর কোডি রোডসকে হারিয়ে অর্জন করেন। ইন্টারকন্টিনেন্টাল, ইউএস ও ওয়ার্ল্ড হেভিওয়েটসহ বড় সব শিরোপার পাশাপাশি দুইবার রয়্যাল রাম্বল জয়ের সাফল্যও রয়েছে তার ঝুলিতে।
বিদায়ী ম্যাচে তাকে সম্মান জানাতে রিংয়ে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক অনেক তারকা রেসলার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও বার্তার মাধ্যমেও জানানো হয় শ্রদ্ধা।
রিংয়ের বাইরেও সিনার বিদায় বিশেষভাবে স্মরণ করা হয়েছে। তার সম্মানে গুগল প্রকাশ করেছে একটি বিশেষ ডুডল, যেখানে নাম সার্চ করলেই প্রতীকী অ্যানিমেশনের মাধ্যমে রেসলিং অঙ্গন থেকে তার প্রস্থান তুলে ধরা হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










