ইমরান খানের খোঁজে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে হঠাৎ ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জনে দেশজুড়ে অস্বস্তি তৈরি হয়েছে। আদিয়ালা কারাগারে আটক ইমরানের অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে সরকার ও কারা কর্তৃপক্ষ কোনো তথ্য না দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে না পারায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় ইমরানের সন্ধান ও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবিতে তার দল পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডাক দেয়। সম্ভাব্য অস্থিরতা ঠেকাতে স্থানীয় প্রশাসন শহরে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।
ডেপুটি কমিশনারের ঘোষণায় যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে—
1. পাঁচজনের বেশি মানুষের যেকোনো সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ নিষিদ্ধ।
2. অস্ত্র, লাঠি, বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো বস্তু বহন করা অপরাধ।
3. আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না; উসকানিমূলক বক্তব্যও নিষিদ্ধ।
4.পুলিশের আরোপিত নিয়ন্ত্রণ ব্যবস্থা ভাঙার প্রচেষ্টা দণ্ডনীয়।
5.মোটরসাইকেলে পেছনে আরোহী নেয়ার ওপর নিষেধাজ্ঞা।
6.মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সরকার বলেছে, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










