আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ১০: তালেবান
Siam Islam|International
২৫ নভেম্বর ২০২৫, ১১:২৯ AM

নিজস্ব প্রতিবেদন
আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাত ১২টার দিকে খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলা হয়, যা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচ ছেলে ও চার মেয়ে রয়েছে।
মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও কুনার ও পাকতিকা প্রদেশে অতিরিক্ত বিমান হামলা হয়েছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










