ইস্তাম্বুলে মিথিলা, তবে কি হলিউডে নাম লেখাচ্ছেন এই অভিনেত্রী!

ছবি: সংগৃহীত
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইস্তাম্বুল ভ্রমণের একগুচ্ছ ছবি প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোতে কখনো তাকে শহরের ঐতিহাসিক স্থাপনার সামনে, আবার কখনো নান্দনিক পরিবেশে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে দেখা যায়।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, এই শহরের সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং অনন্য আবহ তাকে মুগ্ধ করেছন।তিনি বলেন, ইস্তাম্বুলের প্রতিটি মুহূর্ত যেন এক জাদুকরী অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এবার তুরস্কের ঐতিহাসিক শহর 'ইস্তাম্বুল' থেকে শেয়ার করা কিছু ছবি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য, স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, “আপনাকে একদম হলিউডের নায়িকাদের মতো লাগছে।” আবার কেউ মন্তব্য করেছেন, “আন্তর্জাতিক তারকাদের মতোই গ্ল্যামারাস দেখাচ্ছে আপনাকে।”
তবে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতার মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করতে চান মিথিলা। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শুধুমাত্র সৌন্দর্য কিংবা গ্ল্যামার কোনো শিল্পীর পরিচয় বহন করে না। একজন অভিনেতার জন্য প্রতিভা ও অভিনয় দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌন্দর্য এবং প্রতিভা দুটো একসঙ্গে থাকলে সেটি অবশ্যই বাড়তি সুবিধা, তবে প্রকৃত পরিচয় তৈরি হয় কাজের মাধ্যমে।
বর্তমানে অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি ভ্রমণও উপভোগ করছেন মিথিলা। আর ইস্তাম্বুল সফরের এই ছবিগুলো প্রমাণ করেছে, পর্দার বাইরে তার উপস্থিতিও ভক্তদের কাছে সমান আকর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে, আর ভক্তদের একটাই কথা,ইস্তাম্বুলের সৌন্দর্যের মাঝেও আলাদা করে নজর কেড়েছেন মিথিলা নিজেই।
এইচএমজে

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






