স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদের গুঞ্জন ধানুশ-ম্রুণালের

ছবি: সংগৃহীত
প্রেমের গুঞ্জন ছিল, স্বীকৃতি ছিল না- তবু বিচ্ছেদের খবর! দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের জল্পনা নতুন মোড় নিয়েছে। একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই নাকি আলাদা হয়ে গেছেন এই দুই তারকা।
বিনোদন অঙ্গনে এখন প্রশ্ন একটাই, যে প্রেম কখনো প্রকাশ্যে আসেনি, তার বিচ্ছেদের গল্পই বা এত আলোচনায় কেন?
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের জল্পনার পর ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দুজন এখন আলাদা পথে হাঁটছেন। তবে এই বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও ধানুশ বা ম্রুণাল- কেউই কখনো এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।
বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং পারস্পরিক যোগাযোগ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ‘সন অব সরদার ২' সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর জল্পনা আরও জোরালো হয়। এর আগে ধানুশের সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।
প্রসঙ্গত, এখন ধানুশ ব্যস্ত ‘ওম’ সিনেমার শুটিংয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এ সিনেমাতে আরও রয়েছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সিনেমায়। সেখানে তার সঙ্গে আরও আছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।
জেএএ

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






