শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সায়েন্সল্যাবে এইচএসসি পরীক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্রের মানদণ্ড নিয়ে চলমান আন্দোলনের মুখে এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ৩ দফা দাবি ও আল্টিমেটাম তুলে ধরেন।
আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাঁর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
গতকাল (১৩ জুলাই) চরম প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তা বাতিল করে পুনরায় নিতে হবে। একই সাথে যারা এই উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথাও বিবেচনা করতে হবে।
আগামীকালকের (১৫ জুলাই) পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করতে হবে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রের মানদণ্ড অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেন। এর ফলে ওই সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে তারা রাজপথে টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের দাবি-দাওয়া শুনতে বা কোনো ধরনের আলোচনায় বসতে এগিয়ে আসেননি।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










