খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীরা নিজ নিজ আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবেন। মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ১ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিন পছন্দক্রম জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়তে হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফল আগামী ৮ জানুয়ারি প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি কার্যক্রম ১২ ও ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের আগে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ইউনিটপ্রধানরা ফলাফল উপস্থাপন করেন এবং অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর এবং ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয় ১৯ ডিসেম্বর।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










