রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের
Siam Islam|Death
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ AM

নিজস্ব প্রতিবেদন
রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ডের কাছে বিশ্বাসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার বাসিন্দা সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬)। সজিব সাইদুলের ছেলে এবং মিরাজ ইব্রাহিমের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ জানান, মোটরসাইকেলটি বিশ্বাসপাড়া এলাকার একটি শাখা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











