সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু
Siam Islam|Death
১ ডিসেম্বর ২০২৫, ২:৪৯ PM

নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে স্পিডবোট ডুবে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সেন্টমার্টিনের ডেইল পাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) ও তার পাঁচ বছরের মেয়ে মাহিমা। পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় শ্বশুরবাড়ি ফেরার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করেছিলেন মরিয়ম। কিন্তু মাঝপথে স্পিডবোট ডুবে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ আলভী জানিয়েছেন, মোট চারজনকে হাসপাতালে আনা হয়, তবে মরিয়ম ও মাহিমা পৌঁছানোর আগেই মারা যান। উদ্ধার হওয়া দুই শিশু—নুফাইদা (৬) ও মাহামুদা (৯)—এখন আশঙ্কামুক্ত।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











