ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাইভান (১৯ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৩ং ওয়ার্ডের কেবলকৃষ্ণ এলাকায়। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশু সাইভান একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিদেব কাছারি এলাকার লিমন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সকালে কেবলকৃষ্ণ এলাকায় শিশু সাইভান এর ফুফু আঁখি মণির বাড়িতে তার মা সহ বেড়াতে যান। এ সময় শিশু সাইভান বাড়ির উঠানে একাই খেলছিলেন। সবার অজান্তে কোন এক সময় বাড়ির পাশে থাকা পুকুরে পরে ডুবে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন সাইভানকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত সাইভান গুনাইগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলহাজ্ব মঞ্জু মিয়ার নাতি ছিল বলে জানা গেছে।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার আলী শিশু সাইভানের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
ইউ

আবুল কালাম আজাদ, উলিপুর প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.








