ফেসবুকে স্ট্যাটাস: ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় নিজ বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বিজয় পালের ফেসবুক আইডি থেকে দেওয়া কিছু বিষণ্ণতা ও মানসিক কষ্টের পোস্ট নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। স্থানীয়দের কেউ কেউ পারিবারিক সমস্যার কথা ধারণা করলেও পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইউ

শামছুজ্জামান বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









