সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৫–২৬ অর্থবছরে দেশের গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জন্য মাসিক অনুদান কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত শিল্পীদের মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবীণ বাউল শিল্পী মো. আব্দুল গফুর বাউল (৮৯) মাসিক সম্মানীর চেক পেয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান প্রবীণ বাউল শিল্পী মো. আব্দুল গফুর বাউলের হাতে অনুদানের চেক তুলে দেন।

মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকার ক্রমিক নম্বর ৬৯-এ অন্তর্ভুক্ত আব্দুল গফুর বাউলের পিতা মৃত কছুম উদ্দিন। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া গ্রামে। সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক, ময়মনসিংহ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বিল উত্তোলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিল্পীদের হাতে চেক হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সচেতন মহল সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, গুণী শিল্পীদের এ ধরনের নিয়মিত আর্থিক সহায়তা শুধু তাঁদের জীবনে স্বস্তি বয়ে আনবে না, একই সঙ্গে দেশের লোকজ সংস্কৃতি ও বাউল ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউ