বিপিএল নিলামে কোন দল কত টাকা খরচ করল

নিজস্ব প্রতিবেদন
গতকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামে প্রত্যেকটি দলই নিজেদের স্কোয়াড গঠন করেছে দেশের ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে। তবে বিসিবি নির্ধারিত বাজেটের কাছাকাছি কোনো ফ্র্যাঞ্চাইজি যায়নি।
দেশি খেলোয়াড়ের জন্য সাড়ে চার কোটি টাকা এবং বিদেশিদের জন্য সাড়ে তিন লাখ ডলার খরচের সুযোগ থাকলেও কোনো দলই সর্বোচ্চ সীমা ব্যবহার করেনি। নিলামে রংপুর রাইডার্স ব্যয় করেছে সর্বোচ্চ অর্থ ১২ খেলোয়াড় নিতে প্রায় ৪ কোটি ১৬ লাখ টাকা। তাদের পরেই রয়েছে চট্টগ্রাম রয়্যালস, যাদের খরচ দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লাখ টাকায়।
উল্লেখযোগ্য বিষয় হলো, চট্টগ্রাম প্রথম ডাকে মোহাম্মদ নাঈমকে নিতে খরচ করে ১ কোটি ১০ লাখ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার দলে ভিড়ালেও তাদের মোট ব্যয় ৩ কোটি ৮১ লাখ। ঢাকা ক্যাপিটালসের খরচ হয়েছে ৩ কোটি ৩৮ লাখ, আর ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় করেছে সিলেট টাইটানস। সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস মাত্র ২ কোটি ৬৩ লাখ টাকায় স্থানীয় ১২ ক্রিকেটারকে দলে নিয়েছে তারা।
বিদেশি খেলোয়াড় কেনায়ও দলগুলো সংযম দেখিয়েছে। ঢাকা ক্যাপিটালস ছাড়া কোনো দলই উল্লেখযোগ্য অর্থ খরচ করেনি। সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করে তিন বিদেশিকে দলে নিয়েছে তারা। অন্যদিকে নোয়াখালী, রংপুর ও রাজশাহী বিদেশি ক্রিকেটার কেনায় ৫০ হাজার ডলারেরও কম ব্যয় করেছে।

অফিস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











