বিপিএলের নিলামে অংশ নিতে পারবে না বিজয়, সৈকতসহ ৯ ক্রিকেটার: হাইকোর্ট
Siam Islam|ক্রীড়া
৩০ নভেম্বর ২০২৫, ৪:৪৮ PM

নিজস্ব প্রতিবেদন
হাইকোর্টের আদেশে বিপিএলের নিলামে অংশ নেওয়ার সুযোগ হারালেন এনামুল হক বিজয়সহ জাতীয় দলের সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৯ ক্রিকেটার। রোববার (৩০ নভেম্বর) তাদের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।
বিসিবির পক্ষে এ মামলায় আদালতে প্রতিনিধিত্ব করেন আইনজীবী মাহিন এম রহমান।
নিষেধাজ্ঞায় পড়া ক্রিকেটাররা হলেন—
এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মো. নিহাদুজ্জামান এবং সানজামুল হক।
আদালতের এই রায়ের ফলে তারা কেউই আসন্ন বিপিএল নিলামে অংশ নিতে পারবেন না।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











