তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে নতুন দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)কে প্রেস সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রশাসনিক ও সাংবাদিকতা—দুই ক্ষেত্রেই অভিজ্ঞ এই দুই ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।
এর আগে এ বি এম আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সালেহ শিবলী দীর্ঘদিন ধরে তারেক রহমানের প্রেসসংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











