বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদন
বিএনপির সঙ্গে জোটগত পথ পরিহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম বুধবার (২৪ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে অলি আহমদ অভিযোগ করেন, বিএনপি এলডিপিকে যথাযথ সম্মান ও গুরুত্ব দেয়নি। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা বিএনপির কাছে দেওয়া হলেও তা উপেক্ষিত হয়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পরও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
তিনি বলেন, জোট টিকিয়ে রাখতে এলডিপির প্রস্তাব অন্তত বিবেচনা করা যেত, কিন্তু সেটি করা হয়নি। এ অবস্থায় দল ও নেতা-কর্মীদের স্বার্থ রক্ষায় এলডিপি স্বাধীনভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











