যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৩ এর বিচারক।


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। এ সময় জুয়েলকে আদালতে হাজির করা হলে তার সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। আদালত ভবনের সিঁড়ি দিয়ে তাকে নামানোর সময়ও নেতাকর্মীরা ‘জেলের তালা ভাঙবো, জুয়েল ভাইকে আনবো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।



আসামির আইনজীবী মাজাহারুল ইসলাম জানান, রমনা মডেল থানার ০৯(৮)২০১৮ মামলায় ২৬ ডিসেম্বর ২০২৩ সালে তৎকালীন সরকারের নির্দেশনায় জুয়েলকে দুই বছর তিন মাসের সাজা দেওয়া হয়।



তিনি আরও বলেন, আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে জুয়েল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।