শিবিরের সাবেক জেলা সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
Siam Islam|রাজনৈতিক
২৪ নভেম্বর ২০২৫, ১:০০ PM

নিজস্ব প্রতিবেদন
খাগড়াছড়িতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেলসহ অর্ধশতাধিক কর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান সম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিবির নেতাকর্মীদের এই সিদ্ধান্ত তাদের ইতিবাচক পরিবর্তনের সূচনা। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











