নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন তখনই সত্যিকারের মুক্তি আসবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রকৃত মুক্তি তখনই আসবে যখন মসজিদের ইমামরা শুধু নামাজেই নয়, সমাজ নেতৃত্বেও সত্যিকারের ইমামের ভূমিকা পালন করবেন। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম–খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশনায় রাষ্ট্র পরিচালনা জরুরি। মসজিদ কমিটি ইমাম ও খতিবদের মতামতকে ভিত্তি করে গঠন হওয়া উচিত এবং এ দায়িত্বে থাকা ব্যক্তিরা কারও করুণার পাত্র নন বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ইমামরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ—তাই সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও মসজিদের মিম্বার থেকেই আসা প্রয়োজন। তার দাবি, কোরআনভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, কোনো প্রচলিত ব্যবস্থাই সেই শূন্যতা পূরণ করতে পারবে না।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











