তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্থাপিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি পরিকল্পিত অপপ্রচারেরই অংশ।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় তিনি দাবি করেন, ওয়ান–ইলেভেন ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে।
রিজভী আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন তারেক রহমান এবং পরে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি মেনেই প্রচারণা পরিচালনা করেছেন।
তিনি অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










