বিএনপির মিডিয়া সেলের থেকে জামায়াতের বট আইডি শক্তিশালী: মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির উপস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি মন্তব্য করেছেন, বিএনপির মিডিয়া সেলের তুলনায় অনলাইনে জামায়াতের বট আইডি কি বেশি সক্রিয়—সে বিষয়টি ভেবে দেখার প্রয়োজন আছে।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্নিগ্ধ জানান, সারাদিন ফেসবুকে অনুপস্থিত থাকার পর রাতে ঢুকে তিনি লক্ষ্য করেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যসংক্রান্ত খবরে অস্বাভাবিক হারে ‘হাহা’ রিয়েক্ট দেওয়া হয়েছে। তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড ক্যাম্পেইন’ বিষয়ক একটি সংবাদে প্রায় ১ লাখ ৩০ হাজার রিয়েক্টের বড় অংশই ছিল ‘হাহা’। একইভাবে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণার খবরে প্রায় ৪০ হাজার রিয়েক্টের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ‘হাহা’ ছিল বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যসংক্রান্ত একটি সংবাদেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে বলে দাবি করেন তিনি। একই সময়ে তিনি লক্ষ্য করেন, বিএনপি সমর্থকদের অনেক পোস্টে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
এই বিষয়টি যাচাই করে স্নিগ্ধ লেখেন, সংশ্লিষ্ট ডিগ্রিটি ভারতের একটি প্রতিষ্ঠান থেকে ইনফার্টিলিটি বিষয়ে নেওয়া, যা ভুয়া নয়। তবে বিদেশি ডিগ্রি হওয়ায় তা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নাও হতে পারে।
এসব অভিজ্ঞতার আলোকে তিনি প্রশ্ন তোলেন—বিএনপির মিডিয়া সেল কি সত্যিই দুর্বল, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের বিপুল সংখ্যক বট আইডি সক্রিয় ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ফেসবুক ও ইউটিউবের অনলাইন জরিপে বিএনপি পিছিয়ে থাকলেও একটি জাতীয় দৈনিকের জরিপে দলটি প্রায় ৭০ শতাংশ সমর্থন পেয়েছিল, যা গ্রামাঞ্চলে ধানের শীষের জনপ্রিয়তা এখনো শক্ত অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত দেয়।
সবশেষে স্নিগ্ধ মত দেন, বিএনপি সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনামূলকভাবে কম সক্রিয় হওয়ায় অনলাইনে এই ধরনের প্রতিক্রিয়া বেশি চোখে পড়ছে। তার এই

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










