বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
এর আগে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। গত ১৫ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে এসব অনিয়মের ব্যাখ্যা দাবি করে।
বিএনপির দাবি, পোস্টাল ব্যালট প্রস্তুত ও বিতরণের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যা দলটির জন্য ক্ষতিকর হচ্ছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি, নির্বাচনী নিয়ম লঙ্ঘন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতদুষ্ট ভূমিকার অভিযোগও ইসির নজরে আনা হয়।
দলীয় সূত্র জানায়, এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










